Think Bengal

গাড়িতে উঠলেই বমি হয়? বমি হবার সবচেয়ে বড় কারন এবং তার প্রতিকারের

Published By: Ishita Ganguly | Published On:
Share:

আমাদের এমন কিছু ভাই-বোন রয়েছে যাদের গাড়িতে বিশেষ করে বাসে উঠলেই বমি হয়, মাথা ঘোড়ে, পেট গোলায়। তাদের জন্যই আজকের এই লেখা। আজ আমরা আপনাদের সঙ্গে এমন একটি কারন এবং তার প্রতিকার শেয়ার করে নেবো যা খেয়াল রাখলে আপনারা এই বমি হওয়ার হাত থেকে রক্ষা পেতে পারেন। চলুন তবে শুরু করা যাক।

বমি হবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারনটি চিকিৎসা বিজ্ঞানে রয়েছে সেটি হলো Motion sickness এর বাংলা মানে হলো গতিজনিত অসুস্থতা, এই মোশন সিকনেস টা কি সেটা আগে জেনে নিই। আমাদের কানের তিনটি অংশ থাকে বহিঃকর্ণ, মধ্য কর্ণ ও অন্তঃকর্ণ। এই অন্তঃকর্ণের কাজ হলো আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করা, অর্থাৎ আমরা কি অবস্থায় আছি, আমরা হাঁটছি না বসে আছি না চলছি সেই বার্তা মস্তিষ্কে পাঠানো।

এবার আমরা যখন গাড়িতে উঠি তখন আমাদের অন্তঃকর্ণ আমাদের মস্তিষ্ককে জানায় যে আমরা গতিশীল অবস্থায় আছি কিন্তু আমাদের চোখ তখন অন্য কিছু দেখে যেমন চোখ দেখে আমাদের চারিপাশে যে সমস্ত মানুষ বসে আছে সবাই স্থির হয়ে বসে আছে কাউকে দেখে মনে হচ্ছে না সে গতিশীল এবং সে এই বার্তা মস্তিকে পাঠায়, এই জাগাতেই ঘটে সমস্যা। এখানে অন্তঃকর্ণের পাঠানো বার্তা অনুযায়ী আপনি গতিশীল আবার চোখের পাঠানো বার্তা অনুযায়ী আপনি স্থির। যখন একই সময় আপনার মাথায় দু’ধরনের বার্তা পৌঁছায়।

তখন আপনার মাথা কনফিউজ হয়ে যায় এবং এই কনফিউজের ফলে আপনার শরীরের অবনতি হয় এবং আপনার মাথা ঘোড়া, বমি, পেট ঘাটার মতো সমস্যার সৃষ্টি হয়। একেই মোশন সিকনেস বলে।
এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় খুব সহজ আপনি বাসে উঠলে জানালার পাশে বসুন এবং বাইরের বিভিন্ন জিনিস দেখুন। এতে আপনার চোখও গতিশীল অবস্থায় থাকবে। চোখ এবং কান দুটোই একই সিগন্যাল মাথায় পৌঁছাবে। এর ফলে বমির হাত থেকে আপনি বেঁচে যেতে পারেন।

নাহলে গাড়িতে ওঠার আদঘন্টা আগে একটি বমির ওষুধ খেয়ে নিন ঝামালা শেষ।
মোশন সিকনেস কিন্তু সকল মানুষের হয় না খুব কম % মানুষের মধ্যে এই সমস্যা দেখা দেয়। আপনি যদি অনবরত গাড়ি ঘোড়া চড়তে থাকেন তবুও এই সমস্যার চিরকালীন সমাধান হতে পারে।

Ishita Ganguly

ঈশিতা গাঙ্গুলী ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU) থেকে স্নাতক। তিনি একজন উদ্যমী লেখক এবং সাংবাদিক, যিনি সমাজের বিভিন্ন দিক নিয়ে গভীর বিশ্লেষণ ও অন্তর্দৃষ্টি প্রদান করে থাকেন। ঈশিতার লেখার ধরন স্পষ্ট, বস্তুনিষ্ঠ এবং তথ্যবহুল, যা পাঠকদের মুগ্ধ করে। তার নিবন্ধ ও প্রতিবেদনের মাধ্যমে তিনি সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে আনেন এবং পাঠকদের চিন্তা-চেতনার পরিসরকে বিস্তৃত করতে সহায়তা করেন। সাংবাদিকতার জগতে তার অটুট আগ্রহ ও নিষ্ঠা তাকে একটি স্বতন্ত্র পরিচিতি দিয়েছে, যা তাকে ভবিষ্যতে আরও সাফল্যের দিকে নিয়ে যাবে।

আরও পড়ুন

অতিরিক্ত গরমে কোন কোন রোগ হতে পারে? জানুন বাঁচার কার্যকরী উপায় কানের ময়লা দূর করার উপায় — দ্রুত ও নিরাপদে পরিষ্কার করুন ঘরে বসেই ডেন্টিস্টের হাজার হাজার টাকা খরচ বাঁচান! উঁচু দাঁত নিচু করার গোপন ঘরোয়া টোটকা ফিশ অয়েল কারা খাবেন? হৃদরোগ থেকে শুরু করে গর্ভাবস্থা—সবচেয়ে নির্ভরযোগ্য স্বাস্থ্য নির্দেশিকা রমজানে প্রস্রাবের যন্ত্রণা কেন হয়, করণীয় কী? লক্ষণ, কারণ ও বাঁচার কার্যকরী উপায়